বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পল্টনে ফুটপাত থেকে যুবকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৫৬ টাইম ভিউ
পল্টনে স্টেডিয়ামের গেটের ফুটপাত থেকে যুবকের লাশ উদ্ধার (ফাইল ছবি).jpg

অনলাইন ডেক্স : রাজধানীর পল্টনে স্টেডিয়ামের গেটের ফুটপাথ থেকে মো. হাবিব (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার এসআই টিটু সরদার বলেন, ‘সকালে আমরা খবর পাই স্টেডিয়ামের ফুটপাতে এক যুবক অচেতন অবস্থায় পড়ে আছে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘আশপাশের লোকমুখে জানতে পারি, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করছি, অতিরিক্ত মাদকদ্রব্য সেবনের কারণে তার মৃত্যু হয়েছে। তার বাড়ি কেরানীগঞ্জের মান্দাইল এলাকায়। তিনি ওই এলাকার বাবুল মিয়ার ছেলে। লাশটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর