বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পাবনায় যাত্রীবাহী বাস অটোরিকশার সঙ্গে সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৯ টাইম ভিউ

অনলাইন ডেক্স : পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি ফার্মের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিফাত আল সিফাত (২১) পাবনার সুজানগর উপজেলার জুনা রামচন্দ্রপুর এলাকার মো. কামরুজ্জামানের ছেলে। সিফাত চলতি বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রাজশাহী, খুলনা ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ছিলেন। গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছিলেন।

পাকশী হাইয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, সিএনজিচালিত অটোরিকশা করে ৩ জন ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। আর রাব্বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এসআই আর জানান, বাসটি জব্দ করা হয়েছে তবে চালক ও হেলপার চালিয়েছে।

নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। আরেক জনের পরিচয় জানা চেষ্টা চলছে বলেও তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর