রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়: দীনেশ ত্রিবেদী রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছালো ৯৭ বার স্ত্রীকে নিয়ে ভাসমান পেয়ারাবাজারে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন পেয়ারার ধূমপান নিয়ন্ত্রণে আইন আছে, প্রয়োগ নেই: সমাজকল্যাণমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকারের বাংলাদেশ চাই দোহারে বাড়ির পাশের বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার গোয়ালন্দে যুব লীগ নেতা, মাদক বিক্রির পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে নিহত, খুনী আটক রিল পেঁচানো স্মৃতির ইতিকথা, প্রযুক্তির বিবর্তনে আজ জাদুঘরে ঠাঁই নিচ্ছে ট্যাপ রেকর্টারের ক্যাসেট ! পাবনায় ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক

পাবনায় ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক

পাবনা প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৮ টাইম ভিউ
পাবনায় ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক
ছবি-সময়ের আওয়াজ

পাবনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মাবুদ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (৮ আগস্ট) রাত ২টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আব্দুল মাবুদের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের একটি দল। এ সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় এবং আব্দুল মাবুদকে আটক করা হয়।

আটক আব্দুল মাবুদ কাশিপুর গ্রামের কোয়াজ আলীর ছেলে। অভিযানের সময় ডিএনসির উপস্থিতি টের পেয়ে আলামিন ওরফে মুন্না (৩৩) নামে একই গ্রামের অপর এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, পলাতক আলামিনকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আব্দুল মাবুদকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর