শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

পুলিশের কেউ ট্রাফিক আইন অমান্য করলে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৩ টাইম ভিউ
পুলিশের কেউ ট্রাফিক আইন অমান্য করলে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

ট্রাফিক আইন মানার ক্ষেত্রে সরকারি-বেসরকারি সবাই সমান, এমনকি প্রধানমন্ত্রীও ট্রাফিক আইন মেনেই যাতায়াত করছেন। ট্রাফিক আইন যে ভঙ্গ করবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পরেই আইন ভঙ্গ করে কমিশনারের গাড়ি বহর মিন্টু রোড শেষে অনির্ধারিত ক্রসিংয়ের ব্যারিকেড সরিয়ে রাস্তা পার হতে দেখা গেল।

‎বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনায় নিজেদের সফলতা জানাতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিএমপি কমিশনার।

‎সংবাদ সম্মেলন শেষে ডিএমপি সদর দফতরের দিকে যাওয়ার পথে কমিশনার ওই অনির্ধারিত পথটি পার হন। মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টার থেকে ডিএমপি সদর দফতরের দিকে যেতে হলে সাধারণ যানবাহনগুলোকে অনেকটা পথ ঘুরে মগবাজারে ফ্লাইওভারের নিচ দিয়ে ইউটার্ন নিতে হয়। মিন্টু রোডের ইউটার্ন বেরিকেড দিয়ে আটকিয়ে রেখেছে ট্রাফিক বিভাগ। এ সড়ক কেউ পার হতে গেলে উল্টা পথ পাড়ি দিয়ে পার হতে হয়। এমতাবস্থায় উল্টা পথ পাড়ি দেওয়ার জন্য ট্রাফিক আইন লঙ্গনের জন্য মামলা হয়।

তবে বৃহস্পতিবার বিকেলে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের গাড়িবহর মিন্টু রোডের ওই ক্রসিংয়ে ব্যারিকেড সরিয়েই নিজেদের কমিশনারকে পার করে দিতে দেখা গেল পুলিশ সদস্যদের। তার আগে দুই পাশের যান চলাচল বন্ধ রাখতেও দেখা যায় দায়িত্বরত পুলিশের সদস্যদের। যদিও এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের গমনাগমনের ক্ষেত্রেও কোনো রাস্তা বন্ধ রাখা হয় না বলে বিভিন্ন সময় পুলিশের পক্ষ থেকেই জানানো হয়েছে।

‎‎অনির্ধারিত ক্রসিংটি ব্যবহারের কয়েক মিনিট আগেই সংবাদ সম্মেলনের ডিএমপি কমিশনার বলেন, ‘সরকারি-বেসরকারি সব যানবাহনের জন্যই আইন সমান। এমনকি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ট্রাফিক আইন মেনেই গাড়ি চালান।’

‎‎শহরের সরকারি গাড়িগুলোকে বেশি ট্রাফিক আইন অমান্য করতে দেখা যায়। তাদের নিয়ন্ত্রণে কি পরিকল্পনা করছেন ডিএমপি কমিশনার এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ট্রাফিকের আইন আসলে সবার জন্যই সমান, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক। যেমন: আমরা কিন্তু আমাদের পুলিশ সদস্যের ক্লিয়ার মেসেজ দিয়েছি যে কেউ যদি ট্রাফিক আইন অমান্য করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর