বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ফিলিস্তিন সংকট নিয়ে জেদ্দায় আয়োজিত জরুরি ওআইসির সম্মেলনে যোগ দেবে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১১৪ টাইম ভিউ

অনলাইন ডেক্স : সৌদি আরবের আহ্বানে ১৮ অক্টোবর জেদ্দায় শুরু হচ্ছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জরুরি সম্মেলন। ফিলিস্তিন সংকট নিয়ে জেদ্দায় আয়োজিত এই সম্মেলনে অন্যান্য মুসলিম দেশের মতো যোগ দেবে বাংলাদেশের প্রতিনিধিদল।

রোববার (১৫ অক্টোবর) মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কথায় গুরুত্ব দেয়ার কিছু নেই, সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, মার্কিন প্রাক নির্বাচনী মিশনের পরামর্শ স্বাগত জানায় ঢাকা। সংলাপ তো আমরা করছিই, তারা চাইলে তারাও করুক, কোনো আপত্তি নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সংলাপের পক্ষে সবসময়ই। সব দল মত নির্বিশেষে আলাপ করি আমরা। তাদের কথা (যুক্তরাষ্ট্র) তারা বলেছে, আমাদের এতে গুরুত্ব দেয়ার কিছু নেই। সরকারের ওপর আস্থা রাখুন।

মন্ত্রী বলেন, নির্বাচন একটা খেলা, বিদেশিরা এটা নিয়ে কথা বলে মজা পায়, গণমাধ্যমও উসকানি দেয়।
মন্ত্রী আরও বলেন, ১৮ অক্টোবর সৌদি আরবে ফিলিস্তিন সংকট নিয়ে ওআইসি’র বৈঠক রয়েছে। সেখানে যোগ দিচ্ছে বাংলাদেশ। দুই রাষ্ট্র নীতি বাস্তবায়নই ফিলিস্তিন সমস্যার সমাধান সম্ভব।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় অষ্টম দিনের মতো চলছে ইসরায়েলি বিমান হামলা। গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলের মূলভূখণ্ডে ভয়াবহ রকেট হামলা চালায় গাজার শাসকগোষ্ঠী সশস্ত্র হামাস যোদ্ধারা। এর জবাবে কয়েক ঘণ্টার মধ্যে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

দুই পক্ষে পাল্টাপাল্টি হামলায় এ পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছে। প্রথা অনুযায়ী, বিমান হামলার আগে, ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেয় তেলআবিব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর