বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
Mostbet Canlı Casinoda Oynamanın Avantajları সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর Juega En 1xslots Casino Online Disadvantage Miles De Juegos সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী Рабочее Зеркало 1xbet: Как Найти рабочее Зеркало Сайта 1xbet” নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা

বাংলাদেশি লিজেন্ড মাশরাফির সঙ্গে মার্টিনেজের সাক্ষাৎ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২১৯ টাইম ভিউ

স্পোর্টস ডেস্ক : ভোর সোয়া পাঁচটায় বাংলাদেশে পৌঁছান আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। প্রায় ৩৬ ঘন্টা ভ্রমণ করে এসে হোটেল মাত্র ঘন্টা তিনেক বিশ্রাম। এরপর আবার বেরিয়ে পড়লেন।

মার্টিনেজকে বাংলাদেশে এনেছে ফান্ডেডনেক্সট নামক আইটি কোম্পানি। সকাল সাড়ে নয়টার কিছুক্ষণ পর মার্টিনেজ উত্তর বাড্ডাস্থ অফিস পরিদর্শনে আসেন। আয়োজকরা মার্টিনেজকে বরণ করে নিতে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আমন্ত্রণ জানিয়েছে।

মার্টিনেজের সঙ্গে প্রায় আধঘণ্টা সময় কাটিয়েছেন মাশরাফি। মার্টিনেজের সঙ্গে কি আলোচনা হলো এ বিষয়ে গণমাধ্যমকে কিছু বলেননি। নেক্সট ভেঞ্চারে কাটানো কিছু চিত্র ও নেওয়া সাক্ষাৎকার গণমাধ্যমে সরবারহ করার কথা।

মার্টিনেজ নেক্সট ভেঞ্চারে আসার কথা ছিল এগারোটার দিকে। এর দেড় ঘন্টা আগেই তিনি এখানে এসেছেন। পৌনে এক ঘন্টা সময় কাটিয়ে চলে গেছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য কোভিড টেস্ট প্রয়োজন। সেই পরীক্ষা করাতেই সূচিতে খানিকটা রদবদল৷

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর