মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার সম্মেলন অনুষ্ঠিত

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৬ টাইম ভিউ
বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র ফেডারেশন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার প্রথম সম্মেলন আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়।

“সবার জন্য মানসম্মত শিক্ষা ও নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠানের দাবিতে ঐক্যবদ্ধ হোন” শীর্ষক ¯েøাগানকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক শাকিরুল ইসলাম শাকি। সংগঠনের ফুলবাড়ী শাখার সদস্য সচিব সিফাত সরকারের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংগঠতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. মুরাদ মোর্শেদ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ।

এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন মিলন, গণসংগহতি আন্দোলনের ফুলবাড়ী শাখার আহবায়ক আবুল খায়ের, সদস্য সচিব আব্দুল মোতালিব পাপ্পু, ফুলবাড়ী শাখা তেল, গ্যাস, খনিজ সম্পাদক ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য শ্রমিক নেতা মো. হামিদুল হক প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর