মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

বাগমারায় যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগ করে ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৭ টাইম ভিউ
বাগমারায় যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগ করে ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

রাজশাহীর বাগমারায় যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার তাহেরপুর পৌরসভার নুরপুর মহল্লায় ওই পুকুরে রুই, কাতলাসহ কার্প জাতীয় মাছ মরে ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে পুকুরটিতে বিষ প্রয়োগ করা হয়।পুকুরটির ইজারাদার সোহেল রানা। তিনি তাহেরপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং নুরপুর মহল্লার বাসিন্দা। ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন।

২১ মার্চ ঈদের রাতে হামলা চালিয়ে সোহেল রানার বাড়িঘর ভাঙচুর করা হয়।

স্থানীয়রা বলেন, সোহেল রানা দীর্ঘদিন ধরে বাড়ির পাশের ১২ বিঘা আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর পালিয়ে থাকার কারণে স্বজনরা পুকুরটি দেখাশোনা করছিলেন। তবে নিরাপত্তাহীনতার কারণে সেখানে পাহারাদার ছিল না।

পুকুরে বিষ প্রয়োগের কারণে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে সোহেল রানা বলেন, “২০২৪ সালের ৫ অগাস্টের পর আমার কয়েকটি পুকুর বেদখল হয়ে যায়। বাড়ির কাছের পুকুরটি স্বজনরা দেখাশোনা করে আসছেন। হুমকির কারণে পাহারাদার রাখা সম্ভব হয়নি। কারা বিষ প্রয়োগ করেছে, তা জানতে পারিনি। এ বিষয়ে থানায় মামলা বা অভিযোগ করা হয়নি।”

অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বাগমারা থানার ওসি জিল্লুর রহমান বলেন, “কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর