বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বাড়ির উঠান থেকে ধৃত সোনালী অজগর বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শীলকূপ বড়ুয়া পাড়া অজয় বড়ুয়ার বাড়ির উঠানে শুকনা পাতার ভিতরে লুকিয়ে থাকা ৬ থেকে ৭ ফুট দীর্ঘ সোনালী রঙ্গের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। যার ওজন প্রায় ৮ কেজি বলে জানা যায়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার সময় শীলকূপের বড়ুয়া পাড়া এলাকার অজয় বড়ুয়ার উঠানে শুকনো পাতা কুড়াতে গিয়ে অজগর সাপটি দেখতে পায়। পরে কয়েকজন লোকের সহায়তায় অজগরটিকে উদ্ধার করে বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সানি বড়ুয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী ইকোপার্কের কর্তকর্তা মো. ইসরাইল হক বলেন, ‘শীলকূপ বড়ুয়া পাড়ায় অজয় বড়ুয়ার বাড়ির উঠানে শুকনা পাতার ভেতরে লুকিয়া থাকা অজগর সাপটিকে উদ্ধার করে ওখানকার কিছু লোক বাঁশখালী ইকোপার্কে নিয়ে আসেন। আজ দুপুরে বাঁশখালী ইকোপার্কে সাপটি কে অবমুক্ত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর