শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

বানারীপাড়ায় নদীতে ডুবে যাওয়া কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বরিশালের বানারীপাড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৩ ঘণ্টা পর ঢাকার কলেজছাত্রী শান্তার (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে নদীতে তাঁর লাশ ভেসে ওঠে। শান্তা সিলেটের বাসিন্দা সৌদিপ্রবাসী মো. সোহেল রানার মেয়ে। ঢাকার মহাখালী টিঅ্যান্ডটি মহিলা কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তেন তিনি।

প্রসঙ্গত, মামির বাবার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে শান্তা নামের ওই কলেজছাত্রী নিখোঁজ হন । শনিবার সকাল ১১টার দিকে বানারীপাড়া উপজেলার বেলুয়া নদীর বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের অংশে শান্তা নিখোঁজ হন।

স্থানীয় বাসিন্দারা জানায়, মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা আয়নাল হকের মেয়ের ননদের মেয়ে শান্তা। শনিবার সকাল ৯টার দিকে মামির বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।

ছোট বোন লামিয়াকে নিয়ে নদীতে গোসল করতে যান শান্তা। এ সময় নদীতে স্রোত থাকায় পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি।
উপজেলার বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সাঁতার না জানায় স্রোতে ভেসে যান মেয়েটি। স্থানীয়ভাবে ডুবুরি এনে তিন ঘণ্টার মতো তল্লাশি করা হয়; কিন্তু তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা রবিবার সকালে নদীতে উদ্ধারকাজ শুরুর এক পর্যায়ে শান্তার মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশের উপস্থিতিতে তাঁর বাবার কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর