বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বায়ুদূষণে আজ শীর্ষ স্থানে রয়েছে ঢাকা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১২০ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বায়ুদূষণে আজ বুধবার (৯ আগস্ট) শীর্ষ স্থানে রয়েছে রাজধানী ঢাকা। ১৫৬ স্কোর নিয়ে তালিকার শীর্ষে উঠেছে এই শহর। এর অর্থ দাঁড়ায় ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপর দিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে দ্বিতীয় স্থানে। শহরটির স্কোর হচ্ছে ১৫৫ স্কোর অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

আজ বুধবার সকাল ৮টা ২০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো। শহরটির স্কোর হচ্ছে ১৫৪। অর্থাৎ সেখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

দূষণের তালিকা অনুযায়ী- ১৫ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। এর অর্থ হচ্ছে সিউলের বাতাস শহরটির বাসিন্দাদের জন্য ভালো।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। তালিকায় স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর