বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বিভাগীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজবাড়ীর দিপু

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪১ টাইম ভিউ
বিভাগীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজবাড়ীর দিপু

৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আন্তঃকলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে দুটি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজবাড়ী আবুল হোসেন কলেজের শিক্ষার্থী মেহের হাসান দিপু।

গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। দিপু রাজবাড়ী জেলার সদর উপজেলার মুলঘর ইউনিয়ন পশ্চিম মুলঘর গ্রামের বাসিন্দা মুরাদ মন্ডল ও ঝর্না বেগম দম্পতির সন্তান। তিনি আবুল হোসেন কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, দিপু বিভাগীয় পর্যায়ে অংশ নিয়ে প্রথম খেলায় গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজকে ২-০ সেটে এবং দ্বিতীয় খেলায় ঢাকা কলাতুলি কলেজকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এর আগে দিপু রাজবাড়ী জেলা কলেজ পর্যায়ে রাজবাড়ী জেলা জোনে সকল কলেজকে পরাজিত করে এবং ফরিদপুর জোনে অংশ নিয়ে ফরিদপুরসহ গোপালগঞ্জ, মোকছেদপুর শরিয়তপুর, মাদারীপুর জেলাকে একটানা পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পায়। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের চেয়ারম্যান মিজানুর রহমান, অত্র কলেজের ক্রীড়া শিক্ষক উপস্থিত থেকে বিভাগীয় চ্যাম্পিয়ন দিপুর হাতে পুরস্কার হিসেবে ট্রফি ও সনদপত্র তুলে দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর