বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
২০০ কোটির পথে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার গোয়ালন্দে ছোট ভাইয়ের লোভ ও মাদকাসক্ত কর্মচারীদের ক্ষোভে হত্যাকান্ডের শিকার হন ফারুক ব্রাজিলের সঙ্গে খেলে বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসবে না, বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কট করুন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’ কাজিয়া লিজ মেজো সমালোচনার মুখে উপহারের ফ্রিজ ফেরত দিলেন বিভাগীয় প্রধান “আব্বাছ”

বিসিএসের প্রশ্নফাঁস নিয়ে যা বললেন পিএসসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১০৯ টাইম ভিউ

চলমান ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এখন পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁস অথবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।এর আগে সকাল ১০টায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে ২০০ নম্বরের এ পরীক্ষা শুরু হয়। তিনি বলেন, এখন পর্যন্ত যেহেতু সমস্যা হয়নি তাহলে আর সম্ভাবনাও নেই। মূলত পরীক্ষা শুরুর প্রথম ১৫ থেকে ২০ মিনিট ঝুঁকি থাকে। আর আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি, প্রশ্ন ফাঁসের কোনো সুযোগও নেই।

পিএসসির চেয়ারম্যান আরো বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ছয় সেট প্রশ্ন করেছি। আজ সকাল সাড়ে ৯টায় লটারির মাধ্যমে সেট পছন্দ করে প্রিন্ট দিয়ে কেন্দ্রে পাঠানো হয়। আমরা দুজন সম্মানিত ব্যক্তির উপস্থিতিতে লটারি করে থাকি। এ বছর অধ্যাপক ড. শওকত আলী এবং যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল ইসলামের উপস্থিতিতে লটারি সম্পন্ন হয়েছে।

কোভিডের কারণে পিএসসির নিয়োগ কার্যক্রমে কোনো ভাটা পড়েছে কিনা- এমন প্রশ্নের উত্তরে সোহরাব হোসাইন বলেন, করোনার সময় আমরা ঝুঁকি নিয়ে বেশকিছু কাজ করেছি। পিএসসির অধিকাংশ মেম্বাররাই ষাটোর্ধ। তাদের ঝুঁকি নিয়েই ৪২তম বিসিএসে ডাক্তার নিয়োগ নিয়ে কাজ করেছি। আট হাজার নার্স নিয়োগের কাজ করেছি এবং ৪১৯ জন সিনিয়র কনসালটেন্ট নিয়োগের কাজ সম্পন্ন করেছি। তারই ধারাবাহিকতায় আজ ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হচ্ছে। পিএসসির সব কার্যক্রম নেট ধারাবাহিকতা বজায় রয়েছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর