শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

বৃষ্টির কারণে ভেস্তে গেল আয়ারল্যান্ড-বাংলাদেশ ম্যাচ, ভাগ্য খুলে গেল প্রোটিয়াদের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২২৪ টাইম ভিউ

স্পোর্টস ডেস্ক : অক্টোবর-নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেল কোন ৮ দেশ সরাসরি বিশ্বকাপ খেলবে। আর এই ৮ দলের একটি দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার ভাগ্য খুলে দিল বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ।

নেদারল্যান্ডস সিরিজ পূর্ণশক্তি নিয়ে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজের ফলাফলের উপর নির্ভর করছিল প্রোটিয়ারা সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে কি না। চেমসফোর্ডের আবহাওয়াও কপাল খুলে দিল দক্ষিণ আফ্রিকার।

আয়ারল্যান্ড-বাংলাদেশ ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। এরপর বাকি ম্যাচগুলিতে আইরিশরা জিতলেও ওয়ার্ল্ড কাপ সুপার লিগে তারা পিছনে ফেলতে পারবে না দক্ষিণ আফ্রিকাকে। অষ্টম দল হিসেবে বিশ্বকাপে সরাসরি পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ডকে খেলতে হবে যোগ্যতা অর্জনকারী পর্ব।

ওয়ানডে বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাও এবার সরাসরি বিশ্বকাপ খেলার ছাড়পত্র আদায় করতে পারেনি। ১০ দলকে নিয়ে জিম্বাবোয়েতে হবে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের খেলা। জুনের ১৮ তারিখ থেকে ৯ জুলাই অবধি খেলাগুলি হবে। সেখানে খেলতে হবে আয়ারল্যান্ডকে।

প্লে-অফের লড়াই জমজমাট আয়ারল্যান্ড অবশ্য সুপার লিগে এগিয়ে থাকল ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার চেয়ে। আইরিশরা দখলে রেখেছে নবম স্থান। দক্ষিণ আফ্রিকা ২ এপ্রিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ ওডিআই খেলেছে। ৩০ অগাস্টের আগে অবধি কোনও ওডিআই আর তাদের নেই। ফলে এই দীর্ঘ সময় ওডিআই না খেলেও বিশ্বকাপের আগে ছন্দে ফিরে পাওয়া চ্যালেঞ্জিং হবে প্রোটিয়াদের কাছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর