অনলাইন ডেক্স : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সমর্থকদের ওপর নৌকার সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। এতে ৭ ঈগল সমর্থক আহত হয়েছেন।বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জের চুনারুঘাটে মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঈগলের প্রচারণা সমাবেশ শেষে বাড়ির ফেরার পথে নৌকার সমর্থকরা অতর্কিতে হামলা চালায়। এ সময় ঈগলের সমর্থকদের প্রচারণা গাড়ি রেখে চলে যেতে বলা হয়। ঈগল সমর্থকরা কথা মতো গাড়ি ছেড়ে না যাওয়ায়, নৌকা সমর্থকরা ঈগলের সমর্থকদের পিটিয়ে আহত করে।