বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবার শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি : চিফ হুইপ ‘গোলাপি বাস’ নিয়ে ট্রল, ক্ষোভ ঝাড়লেন সাদিয়া আয়মান অভিনয়ের পাশাপাশি ব্যাংকিংয়ে তমা মির্জা ড. ইউনূসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মনিরুলের, হাসিনাকে করেছিলেন সতর্ক রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, ভিডিও করায় দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিজ্ঞপ্তিতে অসংগতি, ঠিক করার তাগাদা ঢাকার

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ১৯তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১০ টাইম ভিউ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ১৯তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ছবি- নজরুল ইসলাম খান

তিতাস পাড়ের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। উক্ত কলেজের ঐতিহ্যবাহী ডিপার্টমেন্ট হলো ইসলামিক স্টাডিজ বিভাগ। ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ সেশন তথা ১৯ তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মুফতি মাওলানা মোঃ নজরুল ইসলাম খান ও ইতি আক্তার এর সঞ্চালনায় ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান জনাব মাহমুদুর রহমান ভূঞা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. ওবায়দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন ড. প্রফেসর মুহাম্মদ মাকছুদুর রহমান, সাবেক বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। জনাব বেলায়েত হোসেন, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অথিতিবৃন্দ প্রমুখ।

অধ্যক্ষ মহোদয় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন- তোমরা এখান থেকে যে চার বছরের শিক্ষা অর্জন করেছ সেটা একটি সার্টিফিকেট বা চাকরির জন্য নয়। যদি এটা মনে করো তাহলে আমি মনে করি তোমাদের শিক্ষাটা ব্যর্থ। বরং তোমাদের শিক্ষাটা যদি মানবতার কাজে লাগে। দেশ ও জনগণের কল্যাণে আসে তাহলে এই শিক্ষা সার্থক। তোমাদের এই শিক্ষা যদি আচরণের মাধ্যমে অন্যের অনুপেরণার হয়। তোমাদের লক্ষ্য থাকতে হবে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলা। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য আরো বলেন- তোমরা বড় স্বপ্ন দেখবে এবং সে দিকে অগ্রসর হবে। তোমরা বিসিএস সহ ভালো অবস্থানে গিয়ে দেশ ও সমাজের যেন কাজে আসতে পারো।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য উপাধ্যক্ষ মহোদয় বলেন- তোমরা দ্বীন ইসলামের কথা বলতে পারো, তোমরা বিজ্ঞানের কথা বলতে পারো। তোমাদের শৃঙ্খলা অন্যদের থেকে ভিন্ন। তোমরা সমাজকে পরিবর্তন করে দিতে পারো। ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক তোমরা কুরআন-সুন্নাহ অনুযায়ী বদলিয়ে দিতে পারো তাই তোমাদের ভূমিকা খুবই বেশি।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন- প্রিয় বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বিদায় আমাদের জন্য আনন্দ ও বেদনার এক মিশ্র অনুভূতি। তোমাদের মেধা, পরিশ্রম ও সাফল্য ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগবে—এই প্রত্যাশা করি।
জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করবে।
তোমাদের সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সাফল্যের জন্য রইল আন্তরিক শুভকামনা। কখনোই মা-বাবাকে কষ্ট বা কঠিন কথা বলবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে সহনশীল, ধৈর্যশীল হবে। করাে উপকার কোনো কারণে করতে না পারলেও ক্ষতি করবে না,কাউকে হার্ট করবে না, তবেই জীবনে সফল হবে। যা করবে ইতিবাচক ও আত্মবিশ্বাসের সাথে করবে। দেশের ও দশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবে।

বিদায় নয়—তোমাদের সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য রইল আমার ভালোবাসা ও দোয়া। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের তোমাদের বিভাগসহ প্রতিটি বিভাগই তোমাদের জন্য খোলা, তোমরা আসবে। আমরা যেমনটি তোমাদের জন্য দোয়া ও শুভকামনা করি তোমরাও আমাদের জন্য দোয়া করবে। মহান রাব্বুল আলামিন সকলের মঙ্গল করুন।

ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের সভাপতি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন- তোমরা এক এক জন দ্বীনের দাঈ, তোমরা দেশ-বিদেশে ইসলামের বার্তা ছড়িয়ে দিবে। আজ থেকে তোমাদের উপর সে দায়িত্ব অর্পিত হয়েছে।

উক্ত বিদায়ী অনুষ্ঠান কুরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়েছে। তারপর হামদে বারি তায়ালা, নাতে রাসূল সা., ইসলামি সংগীত, কবিতা, বক্তব্য, বিদায়ী শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষার্থীরা তাদের অনুভূতি পেশ করেন। পরিশেষে বলতে পারি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর ইসলামিক স্টাডিজ বিভাগ সুনাগরিক ও ইসলামি জ্ঞান অর্জন এবং দ্বীন প্রচারে প্রধান অবদান রেখে যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর