বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে রেকর্ড ভাঙা লোডশেডিং, গরমে বিপর্যস্ত জনজীবন ছয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ভোটার তালিকা নিয়ে প্রকাশ রাজের অভিযোগ, ‘নাম মুছে দেওয়া হয়েছে’; কর্তৃপক্ষের দাবি, ‘শিফটেড’ হিসেবে চিহ্নিত রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরের যত্নে যেসব মসলা কাফরুল থানা ছাত্রদলের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ চাকরি যাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বৈঠক ডেকেছেন সিইসি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা বলছে দিল্লি নকলায় এসএসসিতে চার বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয়ে ফিরবে হাসান মাসুদ

বিনোদন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১১ টাইম ভিউ
ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয়ে ফিরবে হাসান মাসুদ
ছবি-সংগৃহীত

সাম্প্রতিক এক মন্তব্যকে ঘিরে অভিনেতা হাসান মাসুদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করেন, তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন। তবে এ বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে অভিনেতা জানিয়েছেন, তিনি কখনোই অভিনয় থেকে সরে যাওয়ার কথা বলেননি।

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, “ওই কথাটা বলা আমার ভুল হয়েছে। আমি বলেছিলাম, দুই বছর ধরে অভিনয় করছি না এবং মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রে কাজ করি। কিন্তু আমি কখনো বলিনি যে, আর অভিনয় করব না।” তিনি জানান, বর্তমানে মানসম্মত গল্প ও কনটেন্টের অভাব অনুভব করছেন। তবে ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে আবারও অভিনয়ে ফিরতে চান।

ধর্মচর্চা ও অভিনয়কে সাংঘর্ষিক মনে করেন না বলেও জানান হাসান মাসুদ। তার ভাষায়, “আপনি ধর্ম পালন করতে পারেন, আবার শুটিং সেটেও নামাজ পড়তে পারেন।” তিনি বলেন, ২০০০ সাল থেকে নিয়মিত নামাজ আদায় করছেন এবং শুটিংয়ের সময় পরিচালকরাও তাকে নামাজের জন্য বিরতি দিতেন। অভিনেতা আরও জানান, হজ পালন করে আসার পরও তিনি দুটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। ভবিষ্যতেও পছন্দসই কাজের প্রস্তাব এলে তা গ্রহণ করবেন।

উল্লেখ্য, হাসান মাসুদ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। পরে সাংবাদিকতা থেকে ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আসেন। এরপর হাউসফুল, এফডিসি, গ্র্যাজুয়েট, রঙের দুনিয়া, বিহাইন্ড দ্য সিন ও খুনসুটিসহ বহু জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। ২০০৬ সালে তার একটি গানের অ্যালবামও প্রকাশিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর