বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

নকলায় এসএসসিতে চার বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬ টাইম ভিউ
নকলায় এসএসসিতে চার বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
ছবি-সংগৃহীত

এসএসসিতে অকৃতকার্য হওয়ায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের দিয়ামনি অন্তি (১৬) নামে এক পরীক্ষার্থী। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে ইউনিয়নের চরবাছুর আলগী গ্রামে এই ঘটনা ঘটে।দিয়ামনি অন্তি চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। দিয়ামনি চরবাছুর আলগী গ্রামের দুলাল মিয়া মেয়ে। তিন কন্যার মধ্যে সর্বকনিষ্ঠ অন্তিকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছে তার পরিবার।

পুলিশ ও পরিবার সূত্র জানা যায়, সোমবার (১০ আগস্ট) এসএসসির ফল প্রকাশিত হলে অকৃতকার্য হওয়ায় সারাদিন মন খারাপ করে তার ঘরে বসে ছিল। গভীর রাতে সবার অজান্তে অন্তি ঘরের চালের কাঠের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।ভোররাত আনুমানিক ৩টার দিকে বাবা-মা ওই ঘরে গেলে ঝুলে থাকা অন্তির মরদেহ দেখতে পান। পরে বাবা-মায়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর