বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বাইকসহ সব মোটরযানের জন্য সতর্কবার্তা, না মানলে ব্যবস্থা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৯৩ টাইম ভিউ
বাইকসহ সব মোটরযানের জন্য সতর্কবার্তা, না মানলে ব্যবস্থা
ছবি-সংগৃহীত

সড়কে শব্দদূষণ কমানো, জনসাধারণের স্বস্তি নিশ্চিত করা এবং যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে সিলেটসহ সারাদেশে মোটরসাইকেল ও সব ধরনের যানবাহনের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্দেশনায় জরুরি সেবায় নিয়োজিত নির্দিষ্ট কিছু যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহনে ভীতিকর শব্দ উৎপন্নকারী হর্ন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

জরুরি নির্দেশনায় বলা হয়েছে, অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক বাহন, উদ্ধারকাজ কিংবা রাষ্ট্রীয় জরুরি দায়িত্বে নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বহুমুখী হর্ন, হাইড্রোলিক হর্ন, হুটার বা যেকোনো ধরনের ভীতিকর শব্দ সৃষ্টি করে এমন হর্ন স্থাপন ও ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

কর্তৃপক্ষের ভাষ্য, এ ধরনের উচ্চ ও তীব্র শব্দের হর্ন সড়কে চলাচলকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি এবং প্রবীণদের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি এটি শব্দদূষণ বাড়িয়ে জনস্বাস্থ্য ও স্বাভাবিক চলাচলে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে এ ধরনের হর্ন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, জারি করা এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা যানবাহনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে সড়কে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর