বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মনোহরদীতে দুই মাদকসেবীর কারাদণ্ড

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১২১ টাইম ভিউ
মনোহরদীতে দুই মাদকসেবীর কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। শনিবার (১৪মার্চ) দুপুরে উপজেলার চালাকচর বাজার এলাকায় পীরপুর গ্রামের ব্রিজের পাশের পাকা সড়কে এ অভিযান চালানো হয়। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার পীরপুর গ্রামের মৃত কাজী হেলাল উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন (৩৬) ও রং মিয়ার ছেলে জুয়েল মিয়া (২০)।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলামের নির্দেশনায় রামপুরা পুলিশ ফাঁড়ির এসআই আহাদের নেতৃত্বে একটি পুলিশ দল উপজেলার  পীরপুর গ্রামের ব্রিজের পাশের পাকা সড়কে অভিযান চালায়।

এ সময় মাদক সেবন ও বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে শাহাদাত হোসেন ও জুয়েল মিয়াকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে বিষয়টি মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়াকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্ত শাহাদাত হোসেন ও জুয়েল মিয়াকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে মনোহরদী থানা পুলিশ সব সময় কঠোর অবস্থানে রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর