রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যেভাবে বানাবেন গরুর মাংসের কালাভুনা ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে কন্ঠ শিল্পী লিজার “গোধূলি লগন” ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ  রামিসাসহ সব শিশু ধর্ষণ, হত্যার দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু ঈদুল আজহা: কলেজের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলমন্ত্রী কক্সবাজারে আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দুজন আহত

মাদারগঞ্জে গুনারীতলা ইউনিয়নে ভিজিএফের চাল সুষ্ঠুভাবে বিতরণ

সাকিব আহমেদ,জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭ টাইম ভিউ
মাদারগঞ্জে গুনারীতলা ইউনিয়নে ভিজিএফের চাল সুষ্ঠুভাবে বিতরণ

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারের বরাদ্দকৃত ভিজিএফের চাল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, এ ইউনিয়নে মোট বরাদ্দকৃত ভিজিএফ কার্ড সংখ্যা ৬ হাজার ৯৩০টি। এর মধ্যে প্রথম ধাপে সম্ভাব্য ২ হাজার ৩০০টি কার্ডের বিপরীতে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ আবুল কাশেম, প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আশরাফুল ইসলাম সুমন এবং ট্যাগ অফিসার জনাব মোঃ হায়দার আলী, একাডেমিক সুপারভাইজার, মাদারগঞ্জ। তারা সার্বিক কার্যক্রম তদারকি করেন।

উপকারভোগীরা নির্ধারিত নিয়ম মেনে শান্তিপূর্ণ পরিবেশে তাদের প্রাপ্য চাল গ্রহণ করেন। এ সময় উপস্থিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।

এছাড়াও বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। স্থানীয়দের মতে, সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ হওয়ায় সাধারণ মানুষের মাঝে সন্তোষ প্রকাশ দেখা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর