বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মাধবপুরে অবৈধভাবে হরদম চলছে মাটি বালু বিক্রি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১১১ টাইম ভিউ
মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুরে হরদম চলছে অবৈধভাবে মাটি বালু বিক্রি। উর্বর ফসলি জমি, টিলা এমনকি সরকারী সম্পত্তিও বালু খেকোদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। অনুমোদনহীন ড্রেজার মেশিন বসিয়ে উপজেলার সর্বত্র চলছে এ অবৈধ কার্যক্রম। সম্প্রতি উপজেলা ভূমি কর্মকর্তা একাধিক স্থানে অভিযান চালিয়ে এক্সেভেটর মেশিন, ট্রাক্টর ও ড্রেজার মালিককে জরিমান করলেও পুরোপুরি বন্ধ করা হচ্ছে না। ইজারাকৃত বালু মহালের সীমানার ভিতর যথেষ্ট পরিমাণ বালু না থাকায় মহালের বাইরে থেকে প্রতিদিন কয়েক লক্ষ টাকার বালু বিক্রি হচ্ছে। এতে সরকার বিরাট অংকের রাজস্ব হারানোর সাথে সাথে চোরাই পথে বালু বিক্রি করে অনেকেই আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। খোজ নিয়ে জানা গেছে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ফসলি জমিতে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করে শাহজিবাজার ৩৩০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পশ্চিমে জমা করছে। সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে ট্রাক যোগে বালু বিক্রি করা হলেও প্রশাসনের কোন হস্তক্ষেপ দেখা যায় নি। নয়াপাড়া ইউনিয়নের সাবেক এক মেম্বার নয়াপাড়া-খড়কি সড়কের পাশে ফসলি জমিতে ড্রেজার বসিয়ে বালু কেটে ট্রাক্টর যোগে বিক্রি করছে। জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের ফসলি জমির মাঠে মেশিনদ্বারা গভীর গর্ত কুড়ে মাটি বিক্রি করছে ওই গ্রামের সাবেক ওয়ার্ড সদস্যের ছেলে। অভিযোগ রয়েছে বড় ড্রেজার মেশিনদ্বারা বালু কেটে নেওয়ায় পার্শবর্তী জমি ভেঙ্গে যাচ্ছে। বুল্লা ইউনিয়নের জনৈক ইউপি সদস্য বানেশ্বর মাহমুদপুর এলাকায় একাধিক ড্রেজার মেশিন দ্বারা মাটি কেটে বীরদর্পে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের ছড়া থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা মূল্যবান সিলিকা বালু উত্তোলন করছে রসুলপুর বালু মহালদারগন। একাধিক ড্রেজার মেশিন দিয়ে ঢাকা সিলেট মহাসড়কের নাজিরপুর স্টিল ব্রিজের পাশে স্তুপ করে ট্রাক যোগে দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে এ বালু অবৈধ অর্থে পকেট ভারী করছে। আদাঐর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের চত্রছায়ায় তার ভাই রাতের আধারে সোনাই নদীর পাড়ের মাটি কেটে ট্রাক যোগে বিক্রি করছে। বহরা ইউনিয়নের ভাঙ্গারপাড়, রাজাপুর, কিছমতপুর ও শ্রীধরপুর অঞ্চলে কোন বালু মহাল না থাকলেও সেসব অঞ্চল থেকে লক্ষ লক্ষ টাকার সিলিকা বালু বিক্রি হচ্ছে চোরাই পথে। চৌমুহনী ইউনিয়নের অলিপুর অঞ্চল থেকে বহরা হয়ে প্রতিদিন চোরাই পথে অর্ধশত ট্রাক্টর বালু বিক্রি হচ্ছে। চৌমুহনী বালু মহালের অন্তর্ভুক্ত এলাকা না হয়েও সেই চোরাই বালু চৌমুহনী মহালের রশিদে বৈধতা পেয়ে যাচ্ছে। ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামসহ বিভিন্ন এলাকার টিলা কেটে ট্রাক্ট যোগে মাটি বালু পার্শবর্তী বিজয়নগরসহ বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হচ্ছে। অবৈধ বালু মাটি বিক্রি বন্ধ করে নিলামের মাধ্যমে বিক্রি করলে সরকারী কোষাগায়ে কয়েক কোটি জমা পড়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম ফয়সাল বলেন, অবৈধ মাটি বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান দিয়ে জরিমানা আদায় করা হচ্ছে। অবৈধ কার্যক্রমে যে জড়িত থাকবে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর