বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মাধবপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৩৫ টাইম ভিউ

স্টাফ রিপোর্টারমোঃ নজরুল ইসলাম খান : স্টাফ রিপোর্টারমোঃ নজরুল ইসলাম খান হবিগঞ্জে মাধবপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অফিসে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসানের সভাপতিত্বে ভুমি সেবা সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ
মোঃ শাহজাহান। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাহাত বিন কুতুব পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, জাইকার কর্মকর্তা আব্দুল আল মামুন, আইসিটি কর্মকর্তা রুহুল, রাজনীতিবিদ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক সানাউল হক শামীম, ভুমি ইউনিয়ন
অফিসে কর্মকর্তারা, উপজেলা ভূমি অফিসের নাজির আনোয়ার হোসেনসহ প্রমুখ। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান বলেন, সারা দেশের ন্যায় মাধবপুরে ও ভুমি সেবা সপ্তাহ পালন করা হয়ে হয়েছে। এই সেবা সপ্তাহে সাধারন লোকজনের জন্য সকল ধরনের কাজ সহজ করে দেওয়া হবে। উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, সাধারণ মানুষ যেনো সেবা পেতে হয়রানিন শিকার না হয় সেদিকে
আমাদের খেয়াল রাখতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর