বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মাধবপুরে সিরামিক গুদামে আগুন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার,মোঃ নজরুল ইসলাম খান : হবিগঞ্জের মাধবপুরে স্টার সিরামিক কারখানার রাসায়নিক গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ৯ টায় সৃষ্ট অগ্নিকান্ডে সিরামিক উৎপাদনের বিভিন্ন রাসায়নিক পদার্থ ও কাচাঁমাল পুড়ে গেছে। মাধবপুর ও শায়েস্তাগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। স্টার সিরামিকের প্রশাসনিক কর্মকর্তা পল্লব চক্রবর্তী জানান, সিরামিক কারখানার ছোট একটি গুদামে সিরামিক উৎপাদনের কিছু রাসায়নিক প্রদার্থ মজুদ ছিল। রোববার সাড়ে ৯ টার দিকে হঠাৎ ওই গুদামে আগুন লেগে যায়।

পরে ফায়ার সার্ভিসের লোকজনদের খবর দিলে দেড় ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনতোষ মল্লিক বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণ করায় কারখানার বড় ধরনের ক্ষতি হয়নি। অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর