সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
৬১-এ আমির, পর্দায় ২৫ বছরের তরুণ! ‘ললকারা’র জন্য শুরু শরীর বদলের প্রস্তুতি স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম দলীয় প্রতীক থাকবে না, স্থানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: রিজভী ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে আসছে বিলিবিলি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সিন্ডিকেটের শঙ্কা জামায়াত-এনসিপির আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দুদকের প্রথম মামলা, পদ্মা ব্যাংকের এমডিসহ ১০ জন আসামি ভারত-চীন সীমান্ত আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৪২ টাইম ভিউ
মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। ওই নির্বাচনে মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হন এবং নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫৪ হাজার ১২৭ ভোট। নির্বাচনের রেশ কাটিয়ে প্রতিদ্বন্দ্বী নেতার অসুস্থতায় নাসীরুদ্দীনের এমন সংহতি ও দোয়া রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। মির্জা আব্বাসের পরিবার ও দলের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর