শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
২০ এপ্রিল থেকে হামের টিকাদান শুরু, টিকার ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় আরও বাড়ল স্বর্ণের দাম পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন নি‍‍হত ওয়াশিংটন ও তেহরান একসঙ্গে ধীরেসুস্থে সেই ইউরেনিয়াম উদ্ধার করবে : ট্রাম্প শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এক বছরে সাগর পথে ৯০০ রোহিঙ্গা মৃত বা নিখোঁজ: ইউএনএইচসিআর রাত ১টার মধ্যে যেসব জেলায় শিলাবৃষ্টি ও ঝড়ের শঙ্কা হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী কম্পপুরে এসএসসি পরীক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১১ টাইম ভিউ
মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কিশোর ও এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বসাউল্লা গ্রামের মনির ঢালীর ছেলে রিজন (১৬) এবং হাইয়ারপাড় গ্রামের জসিম খানের ছেলে আরাফাত খান রাকিব (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দুইটার দিকে রিজন বাড়ির পাশের বসাউল্লা মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই সময়ে হাইয়ারপাড় এলাকায় শ্মশানের পাশে গরু আনতে গেলে বজ্রপাতে মারা যান আরাফাত খান রাকিব। রিজনের প্রতিবেশী সিফাত জানান, তারা কয়েকজন মিলে মাঠে ফুটবল খেলছিলেন। হঠাৎ বজ্রপাত হলে রিজন মাটিতে লুটিয়ে পড়ে।স্থানীয় বাসিন্দা শামীম মোল্লা বলেন, হাইয়ারপাড় এলাকার শ্মশানের পাশে বজ্রপাতে আরাফাতের মৃত্যু হয়েছে। টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ডাবলু বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর