শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মেক্সিকোতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৮

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ২৩৯ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যে পাহাড়ি সড়ক থেকে একটি যাত্রীবাহী বাস ছিটকে খাদে পড়ে গেলে অন্তত ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। গত রোববার এ তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর রয়টার্সের।

নায়ারিতের প্রসিকিউটর কার্যালয় জানায়, শনিবার রাতে বাসটি মহাসড়ক থেকে প্রায় ১৫ মিটার নিচে একটি গিরিখাতে পড়ে যায়। সড়কটি রাজ্যের রাজধানী টেপিক ও পর্যটন এলাকা পুয়ের্তো ভাল্লার্তার মধ্যে যোগাযোগ স্থাপন করেছে।

টুইটারে প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগীদের সহায়তায় আমরা শুরু থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছি।
স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় ১১ জন নারী এবং সাতজন পুরুষ নিহত হয়েছেন। অন্তত ১১ জন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর