শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত ঢাকায় হত্যা করে মরদেহ এনে বসতভিটায় পুতে রাখার অভিযোগ; মূল আসামি গ্রেপ্তার বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত রসায়নে নোবেল পুরস্কার পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

যোগ্যতার মূল্যায়নে আগামীতে প্রার্থী মনোনয়ন দেয়া হবে : রওশন এরশাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ২৭৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি বলেছেন, দেশজুড়ে দলকে শক্তিশালী করতে সাংগঠনিক পর্যবেক্ষণ পরিচালনার মাধ্যমে যোগ্যতার মূল্যায়নে আগামীতে প্রার্থী মনোনয়ন দেয়া হবে। যোগ্য ব্যক্তি ছাড়া আগামীতে আর কাউকে প্রার্থী করা হবে না। পল্লীবন্ধুর প্রকৃত সৈনিক ও ত্যাগী নেতৃত্বের হাতেই তুলে দেয়া হবে লাঙল।

মানিকগঞ্জের সিংগাইরে সাবেক শিক্ষা উপমন্ত্রী ও জাতীয় পার্টি কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার মিলনের বাসভবনে “আধুনিক ও উন্নত মানিকগঞ্জ-২ আসন বিনির্মাণে” প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভিডিয়ো কলে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতার মুখপাত্র ও জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী মামুনূর রশীদ বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই। লাঙলের প্রকৃত মালিক পল্লীবন্ধুর তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন। নির্বাচনি প্রক্রিয়াকে চূড়ান্তকরণের পথে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, শিগগিরই রওশন এরশাদের নেতৃত্বে একটি বিকল্প জোটের আত্মপ্রকাশ ঘটবে। যদিও পার্টি বিকশিত হওয়ার পথে অনেক সময় জোটের রাজনীতি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অতীতেও দেখেছেন, জোটের রাজনীতির কারণে কখনও কখনও দলীয় কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে।

আয়োজনটিতে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক খন্দকার মনিরুজ্জামান টিটু, উপজেলা জাপার সাবেক সভাপতি আবুল বাশার, সাবেক সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, পৌর জাপার সাধারণ সম্পাদক সালাউদ্দিন খোকা, সিংগাইর উপজেলা জাপার সাবেক সহসভাপতি মো. ফিরোজ হোসেন খান, পৌর জাপার সাবেক সভাপতি শাহানুর রহমান রাজা, যুব সংহতির সাবেক সভাপতি মজিবুর রহমান ও জাপা নেতা শওকত হোসেন প্রমুখ।

উল্লেখ্য, এ সময় মানিকগঞ্জ ও সিংগাইরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর