বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী নভেম্বরের প্রথম ৯ দিনে ১২৮ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স চট্টগ্রামে তেলের গুদামে আগুন রাজধানীর শ্যামলীতে বাসে আগুন দুয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী বিমানবন্দরের ফটকে ২ গ্রেনেড, নিরাপদে সরানো হলো মন্ত্রী ও যাত্রীদের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চলছিল ফতুল্লা মাদ্রাসা : ফায়ার সার্ভিস আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: শফিকুর রহমান

রাজধানীর শ্যামলীতে বাসে আগুন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩৯ টাইম ভিউ
রাজধানীর শ্যামলীতে বাসে আগুন
ছবি-সংগৃহীত

রাজধানীর শ্যামলী এলাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের বাসে অগ্নিকাণ্ড হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বাসটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা শিহাব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন পুরোপুরি নির্বাপণের পর এটি নাশকতা কি না, তা জানা যাবে।শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা বলেন, বাসে আগুন লাগার ঘটনায় পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর