বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রাজবাড়ীতে স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে ৮০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৩০ টাইম ভিউ
রাজবাড়ীতে স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে ৮০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

“স্বপ হবে সত্যি, আমরা যোগাবো শক্তি”-স্লোগানে রাজবাড়ীর সদর বরাট ইউনিয়নের অসহায়, দুস্থ ও দরিদ্র ৮০ টি পরিবারের মাঝে স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে- ৫ কেজি চাউল,১ লিটার সয়াবিন তেল, ১ কেজি করে চিনি, মসুর ডাউল, লবণ, আলু, ১ প্যাকেট করে সেমাই, গুড়ো দুধ ও ১ টা সাবান।

মঙ্গলবার (১৭ মার্চ) সদর উপজেলার বরাট আকিরননেছা ইসলামী আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বরাট স্বপ্ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা বাবু, বরাট ইউপি সদস্য সেলিম প্রামাণিক, পুলিশের সাব ইন্সপেক্টর আঃ লোকমান মুন্সী, স্বপ্ন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ আমজাদ হোসেন, মোঃ রিপন মোল্লা, মিলন মৃধা, সহ-সভাপতি মোঃ মুরাদ মন্ডল প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন ডাঃ গোলাম মোস্তফা, রাজন সরদার, মিরাজুল ইসলাম মিরাজ, হাফেজ তোফাজ্জল হোসেন, মোঃ জুবায়ের, আনোয়ার হোসেন।

ঈদ সামগ্রী বিতরণ সম্পর্কে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ইমানুল ইসলাম সোহেল ও আনিসুর রহমান মুঠোফোনে জানান, আমরা যারা বরাটবাসী জীবনের তাগিদে প্রবাসে বসবাস করি তাদের হাতে গড়া স্বপ্ন ফাউন্ডেশনের মাধ্যমে সবসময় এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করি। এর‌ই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবছর ৮০ টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হলো। আমাদের এধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর