শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

রোজার পরে ২০২৫ সালের এসএসসি, ঈদুল আজহা শেষে এইচএসসি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৮৩ টাইম ভিউ

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুনের শেষ সপ্তাহে শুরুর পরিকল্পনা করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এ শিডিউল বাস্তবায়ন করতে চায় সরকার। বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে।

বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটির কারণে এমন শিডিউল তৈরি করা হয়েছে। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার গণমাধ্যমকে বলেন, এবার মার্চে রমজান মাস, ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদুল ফিতর হতে পারে। সেজন্য রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমান পরীক্ষা হবে।

এ ছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষাটা ঈদুল আজহার পর শুরুর পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সরকারি বর্ষপঞ্জি হিসেবে, ৭ জুন পবিত্র ঈদুল আজহা (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। সেই হিসাবে জুনের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা যেতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর