বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভোটার তালিকা নিয়ে প্রকাশ রাজের অভিযোগ, ‘নাম মুছে দেওয়া হয়েছে’; কর্তৃপক্ষের দাবি, ‘শিফটেড’ হিসেবে চিহ্নিত রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরের যত্নে যেসব মসলা কাফরুল থানা ছাত্রদলের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ চাকরি যাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বৈঠক ডেকেছেন সিইসি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা বলছে দিল্লি নকলায় এসএসসিতে চার বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা এমপির গলায় রামদা ধরে বসতবাড়িসহ সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, আদালতে মামলা নাফিজার স্মরণে ব্রাহ্মণবাড়িয়া কলেজে শোকসভা অনুষ্ঠিত

‘র’ প্রধানের সফর নিয়ে অতিরিক্ত জল্পনার কিছু নেই : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১০ টাইম ভিউ
‘র’ প্রধানের সফর নিয়ে অতিরিক্ত জল্পনার কিছু নেই : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ছবি-সংগৃহীত

ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের জল্পনা-কল্পনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সকালে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করেন যে এই সফরটি নিয়মিত কূটনৈতিক কার্যক্রমেরই একটি অংশ মাত্র।

শিক্ষার্থীদের মাঝে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার।ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা বলেন, সরকারি উদ্যোগে শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। প্রতি সপ্তাহে অন্তত এক দিন স্কুল শিক্ষার্থীদের সেখানে নিয়ে যাওয়া হবে, যাতে তারা গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগের তাৎপর্য সম্পর্কে সরাসরি জানতে পারে। জাদুঘর উদ্বোধনের পর ব্যবস্থাপনায় যে সাময়িক সমস্যা তৈরি হয়েছিল, তা দর্শনার্থীদের অতিরিক্ত চাপের কারণে সৃষ্ট। বর্তমানে সেই সমস্যাগুলো কাটিয়ে ব্যবস্থাপনা গুছিয়ে আনা হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে এবং উদ্বোধনের পর সেখানে বিপুল ভিড় লক্ষ্য করা গিয়েছিল। এখন থেকে শিক্ষার্থীদের নিয়মিত পরিদর্শনের মাধ্যমে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি নতুন প্রজন্মের সামনে আরও স্পষ্টভাবে তুলে ধরার কাজ চলবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর