বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে ফিরলেন লাশ হয়ে

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৫৭ টাইম ভিউ
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে ফিরলেন লাশ হয়ে

যে বাড়িতে কাল পর্যন্ত ছিল বিয়ের উৎসবের আমেজ, আজ সেখানে শুধুই কান্নার রোল। নববধূকে বরণ করে নিতে সব প্রস্তুতি সেরে রেখেছিলেন শ্বশুরবাড়ির স্বজনেরাও। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়া হলো না আর, পথেই দুর্ঘটনার শিকার হয়ে ফিরলেন লাশ হয়ে।

এক সড়ক দুর্ঘটনাই কেড়ে নিল ১৪টি প্রাণ, যার মধ্যে রয়েছেন নববধূসহ একই পরিবারের তিনজন। বৃহস্পতিবার (১২ মার্চ) বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় খুলনার কয়রা উপজেলার নববধূ মিতুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের ছালাম মোড়লের মেয়ে নববধূ মার্জিয়া আক্তার মিতু (১৮), তার ছোট বোন লামিয়া (১১) এবং মিতুর দাদি রাশিদা বেগম (৭৫)। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শুক্রবার ভোর সাড়ে ৪টায় নববধূসহ তিনজনের লাশ পৌঁছায় তাদের বাড়িতে। এরপর থেকে পাগলপ্রায় মিতুর বাবা-মা ও স্বজনেরা। কান্না আর আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা।

শুক্রবার সকাল ১০টায় উত্তর নাকশা গ্রামেই তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন সেখানে উপস্থিত হন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর