শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ২৩১ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ১। এমনটাই জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

আজ সোমবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টা ৪১ মিনিট নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে।

দেশটির কেরমাডেক দ্বীপপুঞ্জে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার। শক্তিশালী ওই ভূমিকম্পের কয়েক মিনিটের ব্যবধানে ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

শক্তিশালী ওই ভূমিকম্পের পর উপকূলীয় এলাকার লোকজনকে দ্রুত নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানায় কর্তৃপক্ষ। এরপর বেশকিছু সময় পর্যবেক্ষণ শেষে নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনএএমএ) কোনো সুনামির শঙ্কা নেই বলে আশ্বস্ত করে।

বিবৃতির মাধ্যমে সংস্থাটি জানায়, কেরমাডেক দ্বীপপুঞ্জে ভূমিকম্পের পর সুনামির কোনো হুমকি নেই। বর্তমান তথ্যের ওপর ভিত্তি করে, প্রাথমিক মূল্যায়ন হলো যে, ভূমিকম্পের ফলে সুনামি হওয়ার আশঙ্কা নেই, যা নিউজিল্যান্ডের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

প্রাথমিক ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ১৬ মার্চ একই দ্বীপপুঞ্জে ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ওই সময় সুনামি সতর্কতা জারি করা হয়। যা কিছু সময় পর তুলে নেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর