রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি আসিফ মাহমুদের বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল গাজীপুর সিটি করপোরেশনের কর্মচারীদের উন্নয়নে জাকির হোসেনের ৩৩ বছরের অবদান সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় আনতে চায়: অর্থমন্ত্রী সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান ‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলিকাণ্ডে মুখ খুললেন আসিফ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন ২৬ অক্টোবর

সনদ জালিয়াতি-নানা দুর্নীতির অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্চমান সহকারী দেলোয়ার আটক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৮০ টাইম ভিউ

অনলাইন ডেক্স : দুর্নীতি এবং জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নেয়ার অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্চমান সহকারী ও সিবিএ নেতা দেলোয়ার হোসেনকে আটক করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তার বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) দেলোয়ার হোসেন সচিবালয়ে এলে তাকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গৃহায়ন কর্তৃপক্ষের কাছে সেবা গ্রহিতারা সেবা পান না, এমন অভিযোগ আছে। বিশেষ করে বিভিন্ন জমি এবং ফ্ল্যাটের মালিকদের ফাইলপত্র আটকে রেখে দুর্নীতি করা হয় বলে অভিযোগ রয়েছে। এসব কারণে বেশ কিছুদিন ধরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত চলছিল।

তদন্তে উচ্চমান সহকারী ও সিবিএ নেতা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নানা দুর্নীতির প্রমাণ মেলে। তার নিয়োগ জাল সার্টিফিকেটের মাধ্যমে হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ হয়। এসব কারণে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন।

তিনি বলেন, তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে আজই চিঠি দেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেলোয়ার গৃহায়ন কর্তৃপক্ষে দুর্নীতির তদন্ত থেকে বাঁচতে টাকা দিয়ে কমিটির সদস্যদের ম্যানেজ করতে চেয়েছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর