বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সন্দেহ হলে সরকারি চাকরিজীবীদের ড্রাগ টেস্ট করা হবে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ টাইম ভিউ

অনলাইন ডেক্স : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, “ডোপ টেস্টের নাম বদলে হচ্ছে ‘ড্রাগ অ্যাবিউজ টেস্ট’। একই সঙ্গে শুধু চাকরিতে প্রবেশের সময় নয়, সন্দেহ হলে যেকোনো সময় সরকারি চাকরিজীবীদের ড্রাগ অ্যাবিউজ টেস্ট করা হবে।”

বুধবার (১৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, “ইতোমধ্যে সিদ্ধান্ত ছিল চাকরিতে ডোপ টেস্ট হবে। তবে একটা সমস্যা দেখা দিয়েছে ৭২ ঘণ্টা পরে এটা পরীক্ষা করলে বোঝা যায় না। সেজন্য সিদ্ধান্ত হয়েছে চাকরিরত যারা আছেন যেকোনো সময় সন্দেহ হলে ডোপ টেস্ট করা হবে। এজন্য নতুন নীতিমালা তৈরি করা হবে।”

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, “মাদক জাতির জন্য খুবই অ্যালার্মিং। বিশেষ করে যুবসমাজ, খুব গভীরভাবে উদ্বিগ্ন। তারা এদিকে ঝুঁকে পড়ছে। মাদক দমনে নেশার দ্রব্য যাতে দেশে না আসে সেজন্য সচেতন ও তৎপর হতে হবে। যেসব রুট দিয়ে মাদক আসে, সেই রুটগুলো বন্ধের জন্য কমিটি নির্দেশনা দিয়েছে।
আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, “অভিভাবকদের কাছে আবেদন থাকবে, আপনাদের সন্তানরা কী করে, সেই ব্যাপারে সচেতন থাকবেন। মসজিদসহ ধর্মীয় উপাসনালয় থেকেও মানুষকে উদ্বুদ্ধ করা যায়, সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর