রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোয়ালন্দে হালিম মিয়া কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন, রোপন ও রেলী অনুষ্ঠিত ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হত্যার হুমকির পর ইরানকে পাল্টা হুমকি ট্রাম্পের ভোলায় পরীক্ষায় নকল করতে না পেরে কেন্দ্রে শিক্ষার্থীদের হামলা ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস বাগেরহাটে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মিলল বিএনপি নেতার লাশ চট্টগ্রামের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন আমলাদের খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী

সবুজায়ন ও কর্মসংস্থানে জোর: চীফ হুইপের সঙ্গে শাইখ আহমাদুল্লাহর ফলপ্রসূ বৈঠক

জাবের আহমেদ রাইয়ান, হেড অব নিউজ :
  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৪ টাইম ভিউ
সময়ের আওয়াজ

ঢাকা:  বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শাইখ আহমাদুল্লাহ। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে মানবিক সেবা, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয় চীফ হুইপের ভাতিজা এবং দৈনিক সময়ের আওয়াজ-এর হেড অব নিউজ জাবের আহমেদ রাইয়ান।

আলোচনায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের চলমান বিভিন্ন মানবিক, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি উপকূলীয় জেলা বরগুনায় ফাউন্ডেশনের কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা উপস্থাপন করা হয়। বিশেষ করে গ্রামীণ ও চরাঞ্চলের অসহায়, সুবিধাবঞ্চিত এবং বেকার জনগোষ্ঠীর জন্য কারিগরি ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মাধ্যমে স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের আত্মনির্ভরশীল করে তোলার বিভিন্ন উদ্যোগ নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়।

এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের চলমান ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচিকে বরগুনাসহ উপকূলীয় এলাকায় আরও বিস্তৃত ও গতিশীল করার বিষয়েও মতবিনিময় হয়।শাইখ আহমাদুল্লাহ সমাজ সংস্কার, মানবিক উন্নয়ন এবং টেকসই কর্মসংস্থানভিত্তিক বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন চীফ হুইপ নূরুল ইসলাম মণি। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে গৃহীত এসব কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ বৈঠকের মাধ্যমে সরকারি সহযোগিতা ও বেসরকারি মানবিক উদ্যোগের সমন্বয়ে বরগুনাসহ উপকূলীয় অঞ্চলে কর্মসংস্থান, সবুজায়ন এবং সামাজিক উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর