রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে অতিরিক্ত শারীরিক শাস্তি ও অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ৫০ বছরে ফিডব্যাক, ১১ বছর পর নতুন অ্যালবামসহ বছরজুড়ে সুবর্ণজয়ন্তীর আয়োজন এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি আসিফ মাহমুদের বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল গাজীপুর সিটি করপোরেশনের কর্মচারীদের উন্নয়নে জাকির হোসেনের ৩৩ বছরের অবদান সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় আনতে চায়: অর্থমন্ত্রী সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান

সময় ও একাত্তর টিভি বয়কটে বিএনপির ঘোষণায় অ্যাটকোর গভীর উদ্বেগ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২০৪ টাইম ভিউ

অনলাইন ডেক্স : দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টিভি সময় টেলিভিশন ও একাত্তর টিভি বয়কটে বিএনপির ঘোষণায় গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।

মঙ্গলবার (২২ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে সময় টেলিভিশন ও একাত্তর টিভিকে বয়কটের ঘোষণা দিয়েছে বিএনপি। অ্যাটকো মনে করে এ ধরনের ঘোষণা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তাই অ্যাটকো এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং প্রতিবাদ জানাচ্ছে।ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে সকল রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে অ্যাটকো।

গত মঙ্গলবার (৮ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, ‘দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদনক্রমে’ বেসরকারি ‘একাত্তর’ ও ‘সময়’ টিভির টকশো সাময়িকভাবে বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সম্প্রতি টিভি টকশোতে অংশ নেওয়া দলের নেতাদের উদ্দেশে এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।’

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘কয়েকটি টিভি চ্যানেলের মালিক পক্ষ সরকারি দলকে খুশি করতে উলঙ্গভাবে আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন করেই চলছে। কখনো কখনো টকশো মঞ্চের উপস্থাপক অথবা উপস্থাপিকাসহ গোটা মঞ্চটাই পরিকল্পিতভাবে সাজানো হয় আমাদের দল ও নেতৃত্বকে হেয় করতে। এমতাবস্থায় দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদন ক্রমে আমরা একাত্তর ও সময় টিভির টকশো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ বর্জন চলবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর