শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

সরিষাবাড়িতে ভাটারা প্রিমিয়ার লীগ সিজন-৭ এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত

সাকিব আহমেদ,জামালপুর প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ টাইম ভিউ
সরিষাবাড়িতে ভাটারা প্রিমিয়ার লীগ সিজন-৭ এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ৬নং ভাটারা ইউনিয়নে ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়েছে ভাটারা প্রিমিয়ার লীগ (BPL)। টানা ছয়টি সফল সিজন শেষে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ভাটারা প্রিমিয়ার লীগ সিজন-৭।

সিজন-৭ উপলক্ষে ভাটারা স্কুল এন্ড কলেজের হলরুমে ৬ টি দলের জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফট। ড্রাফট অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আয়োজক কমিটির সদস্য, দলীয় মালিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা। ড্রাফটের মাধ্যমে বিভিন্ন দলের জন্য খেলোয়াড় নির্বাচন করা হয়। এবারের আসরে নতুন ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে দল গঠন করায় টুর্নামেন্টটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

আয়োজক কমিটি জানায়, ভাটারা প্রিমিয়ার লীগ শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি স্থানীয় যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখার একটি কার্যকর উদ্যোগ। সিজন-৭ সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী শিগগিরই নির্ধারিত মাঠে সিজন-৭ এর খেলা শুরু হবে বলে জানানো হয়। এ টুর্নামেন্টকে ঘিরে এলাকাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর