সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের মিরপুরে চলন্ত প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ দুর্নীতিমুক্ত সমবায় গড়তে আইন সংশোধনের আহ্বান রাষ্ট্রপতির সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিঃশেষ প্রায় ৩০০ পরিবার: রোড সেফটি ফাউন্ডেশন সেনেগালের উপকূলে অভিবাসী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি বাংলাদেশিদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার :বিশ্বব্যাংক দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে : আইনমন্ত্রী রাজনৈতিক সমর্থন ব্যালটে দেখাবেন, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার

সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া গ্রেপ্তার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৭১ টাইম ভিউ
সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া গ্রেপ্তার
ছবি-সংগৃহীত

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপুর মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সকাল সাড়ে ৮টার দিকে তাকে পঞ্চগড় আদালতে হাজির করা হয়। এ সময় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত প্রাঙ্গণজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাঈমুজ্জামান ভুঁইয়ার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান চলাকালে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যা মামলা, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মোট ১২টি সুনির্দিষ্ট মামলা রয়েছে।

উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) থেকে প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর