বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সিরাজগঞ্জে মুরগীবাহী ট্রাকে আগুন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৯৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স : পাবনা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি মুরগীর বাচ্চাবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়ীর সম্মুখ পুড়ে গেছে এবং গাড়ীর থাকা প্রায় সাত হাজার মুরগীর বাচ্চা মারা গেছে। এ ঘটনায় গাড়ীর চালকও আহত হয়েছে।

বুধবার রাত পৌনে দশটার মহাসড়কের টেটিয়ারকান্দা এলাকার দুর্গাদহ গ্যাস ফিলিং স্টেশনের সামনে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার জানান, এসিআই কোম্পানীর একটি মুরগীর বাচ্চাবাহী পিকআপ মাওনা থেকে পাবনার যাবার পথে ঘটনাস্থলে পৌছলে দুর্বৃত্তরা মশাল নিয়ে গাড়ীর গতিরোধ করে। গতিরোধ করতেই মশাল দিয়ে গাড়ীর সম্মুখভাগে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে গাড়ীর সম্মুখভাগ ও প্রায় সাত হাজার মুরগী মারা যায়। সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করেন। এছাড়াও দুর্বৃত্তদের লাঠির আঘাতে চালক মখলেস আহত হয়েছে বলেও ওসি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর