বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সুতিভোলা খাল সংস্কার করে হাতিরঝিল এবং তুরাগ নদের সঙ্গে যুক্ত করা হবে : মেয়র আতিক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : রাজধানীর বাড্ডার সুতিভোলা খাল সংস্কার করে হাতিরঝিল এবং তুরাগ নদের সঙ্গে যুক্ত করা হবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম। বুধবার রাজধানীর ছোলমাইদ এলাকায় সুতিভোলা খাল পরিদর্শনে গিয়ে মেয়র আতিক বলেছেন, সুতিভোলা খাল সচল রাখতে প্রয়োজনীয় সবই করবে সিটি করপোরেশন। বাড্ডার সাঁতারকুল সুতিভোলা খাল থেকে রামপুরা খাল পর্যন্ত নৌ চলাচল ব্যবস্থাও চালু করা হবে।

মেয়র আতিক বলেন, এক সময় এ খাল ধরে কারওয়ানবাজার পর্যন্ত নৌকা চলাচল করত। এই খালটি এক সময় ভরাট হয়ে গিয়েছিল ময়লা আবর্জনায়। ওই সময় এর ওপর দিয়ে মানুষ হাঁটত। গত ৪০ বছর এই খালে কোনো সংস্কার করা হয়নি। খালের কিছু জায়গায় দখল করে ভরাট করা হয়েছে। দখলদারদের অনেকে নিজেদের ইচ্ছায় সবকিছু করেছে। কিন্তু নিজের ইচ্ছায় সবকিছু হবে না। সিটি করপোরেশন খাল সংস্কারের দায়িত্ব পেয়েছে। খালগুলো উদ্ধার করে সেগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমি সিটি জরিপ নিয়ে কাজ করতে বলেছি। খালের পাশে প্রচুর ময়লা-আবর্জনা এই খাল ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা হতে পারে না। সুতিভোলা খাল থেকে সাঁতারকুল হয়ে আমরা আফতাবনগর পর্যন্ত যেতে চাই। সেখান থেকে একদিকে বালুনদী অন্যদিকে হাতিরঝিল পর্যন্ত নৌ চলাচলের ব্যবস্থা চালু করতে চাই।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি খালের উন্নয়ন বড় ধরনের পরিকল্পনা করেছে। খালের পাড়ে ওয়াকওয়ে, সাইকেল লেন এবং বৃক্ষরোপণ করা হবে। আমরা নেচারবেইজড সল্যুশন চাই। খালে পানি থাকলে নৌ চলাচল করবে। খালের পানি পরিষ্কার থাকলে সেখানে মাছ চাষ করা যাবে, মশা হবে না। এটা করতে গেলে অনেক অর্থের প্রয়োজন। আমরা পরিকল্পনা বিভিন্ন সংস্থাকে দেব। এডিবি এগিয়ে এসেছে। আমি মনে করি অন্য সংস্থাগুলো এগিয়ে আসবে এই শহরকে বাঁচানোর জন্য।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌলশী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর