বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সেতাবগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৬ টাইম ভিউ

মোঃ লতিফুল ইসলাম (ফুল), বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার সেতাবগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেফতার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। শনিবার (২ডিসেম্বর) রাতে সেতাবগঞ্জ বাজার হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মোঃ মিরাজ ইসলাম ২৩ বছর বয়সী বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট ইউনিয়নের সেতাবগঞ্জ পৌরসভা ধিন মিলরোড (ডাঙ্গীপাড়া) এলাকার বাসিন্দা। মামলার এজাহার হতে জানা যায়, মোঃ মিরাজ ইসলাম সেতাবগঞ্জ বাজার পাতিল হাটি একটি ওষুধের দোকানে চাকুরী করতো। দোকান থেকেই যুবতীর সাথে তার পরিচিতি হয়। এরপর প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার যুবতীর ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বক ধর্ষন করে। ঐ যুবতী শনিবার সন্ধ্যায় বোচাগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। পরবর্তীতে ৯ (১)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, সংশোধনী ২০০৩ এর ধারায় ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করার অপরাধে একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ২/১২৭, তারিখঃ ০২/১২/২০২৩ ইং। রবিবার (০৩ ডিসেম্বর) সকালে আসামিকে দিনাজপুর জেলা আদালতে প্রেরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর