সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :

স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ফেসবুকে , গ্রেফতার সাবেক স্বামী

মোঃ আসিফ
  • আপডেটের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

ডিভোর্স দেয়ায় স্ত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে মো. আবুল কালাম শেখ নামে এক ভুয়া ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২০ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি।


মো. আবুল কালাম শেখ মোংলা থানার (বাগেরহাট জেলা) আরাজি মাকরঢোন গ্রামের মো. আব্দুস সালাম শেখের ছেলে।


সিআইডি জানায়, জাহাজের খালাসি মো. আবুল কালাম শেখ জাহাজের ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে ফেসবুকে এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে প্রথম স্ত্রী-সন্তানের তথ্য গোপন করে এই কলেজছাত্রীকে বিয়ে করেন।

কিছুদিন পর মারধরসহ নানাভাবে নির্যাতন শুরু করলে ভিকটিম আবুল কালামকে ডিভোর্স দেন। এতে ক্ষিপ্ত হয়ে ভিকটিমের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে লালবাগ থানায় মামলা করলে সিআইডি মামলার তদন্তভার পায়। পরে সিআইডির তদন্তকারী কর্মকর্তা এসআই খায়রুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল মোংলা থেকে আবুল কালামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর