রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল ঈদের ছুটিতে অফিস ত্যাগের আগে লাইট-ফ্যান বন্ধ করে যাওয়ার নির্দেশনা রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা প্রধানমন্ত্রীর রামিসা হত্যা মামলায় সবচেয়ে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার কেরানীগঞ্জে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট রবিবার, ঈদের পর বিচার শুরু: আইনমন্ত্রী রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০ টাইম ভিউ
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

কোন ফাইলে অনিয়ম হয়েছে তা প্রকাশ করতে বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি ব্যাখ্যা করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘শাহে আলম বলেছেন, সচিবের স্বাক্ষর ছাড়াই উপদেষ্টা অবৈধভাবে ফাইল পাস করেছেন। কিন্তু প্রশ্ন হলো, কোন ফাইল? কারণ ফাইলে তো স্বাক্ষর অন পেপারেই থাকার কথা। অনেক সময় সচিব বিদেশ সফরে থাকলে সিনিয়র কোনো অতিরিক্ত সচিবকে রুটিন দায়িত্ব দেওয়া হয়, তখন তিনিই স্বাক্ষর করেন।’

তিনি বলেন, ‘সচিবের স্বাক্ষর ছাড়া বা সচিবের টেবিল হয়ে উপদেষ্টা কিংবা মন্ত্রীর টেবিলে আসারই কথা না, আসাই সম্ভব না। এটা অনুমোদন দেওয়া তো অনেক দূরের আলাপ।’

তিনি আরও বলেন, ‘সচিবের অনুপস্থিতিতে কোনো ফাইলে উপ-সচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব, সচিব ও মন্ত্রী স্বাক্ষর করেন। এর মধ্যে কেউ অনুপস্থিত থাকলে অতিরিক্ত সচিবের কাছে আসতে কোনো বাধা নেই। সচিব নেই, কিন্তু জনগুরুত্বপূর্ণ কোনো ইস্যু আজকের মধ্যেই সমাধান করতে হবে। তখন মন্ত্রী চাইলে অতিরিক্ত সচিবের ধাপও ওভাররাইড করতে পারেন। কারণ চূড়ান্ত কর্তৃত্ব মন্ত্রী বা উপদেষ্টারই—বাকিরা শুধু প্রক্রিয়ার অংশ।’

সাবেক এ উপদেষ্টা বলেন, ‘তাহলে মন্ত্রী সেটা দিতেই পারেন, এটা অবৈধ কিছু না। তবে ঘটনাটা যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তাতে মনে হচ্ছে সচিবকে গোপনে বা অগোচরে রেখে কিছু করা হয়েছে। আমি শাহ আলমকে আহ্বান জানাবো, এক্স্যাক্ট কোন ফাইল, সেটা স্পষ্ট করুন। ধোঁয়াশা রাখার কিছু নেই। কোনো ফাইল নিয়ে সন্দেহ থাকলে আমি উত্তর দিতে প্রস্তুত।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর