শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

স্বামীর পোশাক পরে স্ত্রীর টিকটক’, প্রত্যাহার পুলিশ কনস্টেবল

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ টাইম ভিউ
স্বামীর পোশাক পরে স্ত্রীর টিকটক’, প্রত্যাহার পুলিশ কনস্টেবল

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক করায় রাজশাহীতে মো. সাইফুজ্জামান নামে এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। সাইফুজ্জামান রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান এ আদেশ দেন।গতকাল রাতেই তাকে থানা থেকে প্রত্যাহার করে আরএমপির পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, কনস্টেবল সাইফুজ্জামানের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সিমা খাতুন নামে এক নারীকে বিয়ে করেছেন। সিমার বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুরে। তিনি স্বামীর (সাইফুজ্জামান) ইউনিফর্ম পরে ভিডিও তৈরি করে নিয়মিত টিকটকে প্রকাশ করে আসছিলেন। খবর পেয়ে তিনি নিজে ওই বাড়িতে যান। যাচাই করে অভিযোগের সত্যতা পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে গতকালই তাঁকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘স্বামীর পুলিশের পোশাক স্ত্রীর পরিধান করার কোনো সুযোগ নেই। এটি একটি ফৌজদারি অপরাধ। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর