বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাতেই ইরানে কঠোর হামলা করা হবে: ট্রাম্প সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক, রিসোর্ট ভাড়া মওকুফের ঘোষণা নিউইয়র্কে একাধিক কূটনৈতিক বৈঠকে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে জুলাই শহীদের বাসায় ভাঙচুরের চেষ্টা, নারীসহ আটক ৬ চূড়ান্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি সমুদ্রকেন্দ্রিক নিরাপত্তা ও উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রাথমিক-মাধ্যমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ টানা বৃষ্টিতে বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির অবনতির সতর্কতা ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১

হামের উপসর্গ নিয়ে আরো ৩ মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৮ টাইম ভিউ
হামের উপসর্গ নিয়ে আরো ৩ মৃত্যু

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বুধবার (৮ জুলাই) জানিয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। আর হামের লক্ষণ নিয়ে মারা গেছে ৬৫২ জন।এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৮৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৯ জন, সিলেটে ৮৬ জন, চট্টগ্রামে ৫৩ জন, বরিশালে ৪১ জন, ময়মনসিংহে ৬২ জন, খুলনায় ২৯ জন এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।

হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরো ৭৯৬ জন হাসপাতালে গেছে। তাদের মধ্যে ৭৪৮ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এই সময়ে নমুনা পরীক্ষায় আরো ১০৬ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের লক্ষণ নিয়ে এক লাখ ৮ হাজার ১৮০ জন হাসপাতালে গেছে। নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৭০ জনের ক্ষেত্রে সংক্রমণ নিশ্চিত করা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর