বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

২১ ঘণ্টা পর চাঁদপুর থেকে লঞ্চ চলাচল শুরু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১১২ টাইম ভিউ

অনলাইন ডেক্স : ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ২১ ঘণ্টা পর চাঁদপুর হতে সব ধরনের লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টা থেকে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় লঞ্চ। এর আগে মিধিলির কারণে শুক্রবার সকালে চাঁদপুর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ।

এদিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে শুক্রবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চাঁদপুরে ২১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে করে চাঁদপুর শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। এ ছাড়া গাছ ও বিদ্যুতের তার ছিঁড়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. শাহাদাত হোসেন জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে প্রতিকূল আবহাওয়া অনুকূলে আসা এবং নদী বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত না থাকায় সকাল থেকে সকল রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। প্রায় ২১ ঘণ্টা পর চাঁদপুর-ঢাকা এবং চাঁদপুর-নারায়ণগঞ্জসহ সব নৌপথে পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর