মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ চট্টগ্রামের ‘ডেভিড ইমন’: প্রতি মাসে কোটি টাকার চাঁদাবাজি ও অপরাধ জগতের নিয়ন্ত্রণ অতিরিক্ত পুলিশ সুপার ও এএসপিসহ ৮ কর্মকর্তা বদলি যেভাবে যুক্তরাষ্ট্রকে ‘ছাড় দিতে’ বাধ্য করছে ইরান শেখ হাসিনা দেশে এলে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে হুঁশিয়ারি নাহিদের শেখ হাসিনা যেন ভারত থেকে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, দিল্লিকে ঢাকার আহ্বান যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল চালু হতে পারে চলতি সপ্তাহে

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ালে আইনি ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২ টাইম ভিউ
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ালে আইনি ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ
ছবি-সংগৃহীত

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে প্রমাণ ছাড়া ‘মিথ্যা তথ্য’ ছড়ানো হলে দায়ি ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ বলেছে, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী ‘অপপ্রচার’ চালাচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পাওয়া অভিযোগগুলো বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাগুলো সমাধান করেছে।

কোনো গ্রাহকের অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। অভিযোগ পেলে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রমাণ ছাড়া বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানো হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে দেশের বিভিন্ন অঞ্চলে গত তিন মাস ধরে গ্রাহকরা অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করে আসছেন। কেউ বলছেন, নতুন কোনো বৈদ্যুতিক যন্ত্র না বসালেও ইউনিট অস্বাভাবিকভাবে বেড়েছে। কেউ কেউ অভিযোগ করছেন, নিয়মিত মিটারের রিডিং না নিয়ে অনুমানের ভিত্তিতে বিল তৈরি করা হচ্ছে।

এ বিষয়ে গত ২ অগাস্ট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম বলেন, জুনের বিল নিয়ে অভিযোগ তদন্তে কেন্দ্রীয়ভাবে কোনো কমিটি করা হয়নি। প্রতিটি বিতরণ সংস্থা ও কোম্পানিকে নিজ নিজ এলাকার অভিযোগ যাচাই করতে বলা হয়েছে। প্রত্যেক ইউটিলিটি আলাদাভাবে বিষয়গুলো দেখছে। অধিকাংশ অভিযোগ পরীক্ষা করে দেখা গেছে, যেভাবে অনেক বেশি বা অতিরিক্ত বিল করার কথা বলা হচ্ছে, তেমন পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর