বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

অদক্ষ শ্রমিক আর পানের দোকানদারের মধ্যে পার্থক্য নেই: বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১২ টাইম ভিউ

অনলাইন ডেক্স : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, “অদক্ষ শ্রমিক আর পানের দোকানদারের মধ্যে পার্থক্য নেই। অদক্ষ হয়ে বিদেশ যাওয়া আর দেশে বসে পানের দোকান দেওয়া সমান।”

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে দশমিনায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইমরান আহমদ বলেন, “দক্ষ না হয়ে বিদেশ গেলে যে টাকা আয় করা যায় তা দেশে থেকেই আয় করা যায়। দক্ষ হয়ে বিদেশে গেলে প্রতি মাসে ৪০ থেকে ৬০ হাজার টাকা আয় করা যায়। তাই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে সবার বিদেশ যাওয়া উচিত।”

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, “দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার প্রতিশ্রুতি দিয়েছেন। করোনার কারণে কাজ কিছুটা পিছিয়ে গিয়েছে।”

নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিরোধী দল ও সরকার আলাদা। দুই দলের মধ্যে পার্থক্য থাকবেই। নির্বাচন সুষ্ঠু হবে। চিন্তার কোনো কারণ নেই। অতীতে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আগামীতেও হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর